Book : Aranya Sangit O Anyanyo Rachana
Author : Lesya Ukrainka
Translator : Mridula Ghosh
Language : Bengali
Binding : Paperback
Publisher : Jadavpur University Press
আরণ্য সঙ্গীত ও অন্যান্য রচনা : লেসিয়া উক্রাইঙ্কা : মৃদুলা ঘোষ
Original price was: ₹500.00.₹413.00Current price is: ₹413.00.
উনিশ শতকের সাম্রাজ্যবাদী পুরুষতান্ত্রিক পূর্ব ইউরোপ ও রাশিয়া, যেখানে সাফল্য মানেই আনুগত্য—সেখানে এক অনন্যা উক্রাইনীয় কবি ও লেখিকার আবির্ভাব—লেসিয়া উক্রাইঙ্কা। দশটি ভাষায় পারদর্শী লেসিয়ার পাণ্ডিত্যে ও মননে পরিপূর্ণ মাতৃভাষায় শাণিত কলম ছিল জারশাসিত রাশিয়ার বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র। শৈশব থেকে দুরারোগ্য রোগে আক্রান্ত লেসিয়া মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেও তিনি আজও প্রত্যেক নারীর অনুপ্রেরণা। নারীবাদের প্রচলনের অনেক আগেই তিনি নারী স্বাধীনতার প্রতীক।উক্রাইনীয় জাতীয় আন্দোলন ও রুশ উপনিবেশের বিরোধীতা ছাড়াও তিনি সোশ্যাল ডেমোক্র্যাসির সামাজিক উন্নয়নে বিশ্বাস করতেন। যে কোন গোঁড়া মতবাদের সমালোচনায় মুখর, বিশ শতকের প্রাক্কালে তিনি দিয়েছেন বাইবেল ও ঋগ্বেদের তত্ত্বের সাহিত্যিক রূপায়ণ। তাঁর সৃষ্ট নায়িকারা মিথ্যার আবরণ ছিঁড়ে মুক্ত মন ও নতুন চেতনার প্রতীক। ১৫৫ বছর পরেও লেসিয়ার সৃষ্টি কিংবদন্তি–সাবলীল সৌন্দর্যের আড়ালে জ্বলন্ত বিদ্রোহ। তাঁর জীবন প্রমাণ করে–শুধুমাত্র পৌরুষত্বে নেই শক্তির প্রকাশ।
2 in stock
Reviews
There are no reviews yet.